• ঢাকা, বাংলাদেশ
  • বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

জাতীয় প্রেসক্লাবের সদস্য হলেন আকতার হাবিব

জাতীয় প্রেসক্লাবের সদস্য হলেন আকতার হাবিব

নিজস্ব প্রতিবেদক

চ্যানেল আই-এর সিনিয়র রিপোর্টার ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির ১নং সদস্য আকতার হাবিব জাতীয় প্রেসক্লাবের সদস্যপদ লাভ করেছেন। মঙ্গলবার (১২ মে) প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়া স্বাক্ষরিত এক তালিকায় ৪৪১ জন নতুন সদস্যের নাম প্রকাশ করা হয়।

সদস্যপদ প্রাপ্তিতে আকতার হাবিব বলেন, "জাতীয় প্রেসক্লাবের সদস্যপদ পাওয়া একটি বড় পেশাগত স্বীকৃতি ও সম্মান। এই মূল্যায়ন আগামী দিনের কাজের অনুপ্রেরণা হয়ে থাকবে।" তিনি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রেসক্লাবের সংশ্লিষ্ট কমিটির সকল সদস্যদের ধন্যবাদ জানান। নীতি-আদর্শ বজায় রেখে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যেতে তিনি সকলের দোয়া ও সহযোগিতা চেয়েছেন।

প্রেসক্লাব সূত্র জানায়, দীর্ঘ যাচাই-বাছাই শেষে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের মধ্য থেকে এই নতুন সদস্যদের নির্বাচন করা হয়েছে। এর মাধ্যমে ঐতিহ্যবাহী এই সংগঠনটি আরও গতিশীল ও প্রতিনিধিত্বশীল হবে বলে আশা করা হচ্ছে।

১৩ মে ২০২৬, ০৭:২০পিএম, ঢাকা-বাংলাদেশ।