নাসীরুদ্দীন পাটোয়ারীকে নিয়ে কড়া মন্তব্য রাশেদ খাঁনের
জাতীয় নাগরিক পার্টির নেতা নাসীরুদ্দীন পাটোয়ারী–কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কড়া মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান বিএনপি নেতা মুহাম্মদ রাশেদ খাঁন।
বুধবার দেওয়া এক পোস্টে রাশেদ খাঁন অভিযোগ করেন, অতীতে জামায়াতে ইসলামীকে সমালোচনা করলেও বর্তমানে নাসীরুদ্দীন পাটোয়ারী সেই দলের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।
পোস্টে তিনি দাবি করেন, নাসীরুদ্দীন পাটোয়ারী একসময় জামায়াতে ইসলামীকে ভারতের “এক্সটেনশন”, “মুনাফেকের দল” ও “ধর্মের নামে ব্যবসা করা দল” বলে মন্তব্য করেছিলেন। এখন আবার সেই দলের কাছ থেকে আসন নিয়ে নির্বাচনের প্রস্তুতি নেওয়া রাজনৈতিকভাবে অসঙ্গত বলেও মন্তব্য করেন তিনি।
রাশেদ খাঁন আরও বলেন, এনসিপির উচিত নাসীরুদ্দীন পাটোয়ারীর আচরণ ও বক্তব্য নিয়ে ব্যবস্থা নেওয়া। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, অতীতে ক্যাম্পাস রাজনীতিতে ভিন্ন মতাদর্শে সক্রিয় থাকলেও বর্তমানে তিনি নিজেকে শিবিরপন্থী হিসেবে উপস্থাপন করছেন।
এদিকে রাশেদ খাঁনের এই বক্তব্য নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। তবে এ বিষয়ে নাসীরুদ্দীন পাটোয়ারীর পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।