• ঢাকা, বাংলাদেশ
  • বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩

হামের প্রকোপ বাড়ছে, একদিনে মৃত্যু ৮ জনের

হামের প্রকোপ বাড়ছে, একদিনে মৃত্যু ৮ জনের

নিজস্ব প্রতিবেদক

দেশে হামের সংক্রমণ ও উপসর্গে আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬১৫ জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, একদিনে সিলেট বিভাগে ৩ জন এবং ময়মনসিংহে ২ জন মারা গেছেন। এছাড়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগে একজন করে আরও দুইজনের মৃত্যু হয়েছে।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৪৩২ জনে। একই সময়ে ৭ হাজার ১৫০ জনের হাম শনাক্ত হয়েছে। উপসর্গ পাওয়া গেছে ৫৩ হাজার ৫৬ জনের মধ্যে।

এদিকে, এখন পর্যন্ত হাম ও উপসর্গ নিয়ে সারা দেশে ৩৮ হাজার ৫৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

১৩ মে ২০২৬, ০৭:১৬পিএম, ঢাকা-বাংলাদেশ।