• ঢাকা, বাংলাদেশ
  • বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

জননিরাপত্তা নিশ্চিত না হলে সরকারি উদ্যোগ সফল হবে না: ডা. শফিকুর রহমান

জননিরাপত্তা নিশ্চিত না হলে সরকারি উদ্যোগ সফল হবে না: ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে সরকারের নেওয়া কোনো কর্মসূচিই সফল হওয়ার সম্ভাবনা নেই। তিনি দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, সম্প্রতি নওগাঁ, চট্টগ্রাম ও গাজীপুরে একাধিক হত্যাকাণ্ড ঘটেছে। এর মধ্যে গাজীপুরের কালিয়াকৈীরে গরু চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যার ঘটনাও রয়েছে। এসব ঘটনা সমাজে অস্থিরতা ও মানুষের নিরাপত্তাহীনতার বার্তা দিচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি প্রশ্ন তোলেন, এসব ঘটনা কেবল সামাজিক বিশৃঙ্খলার ফল, নাকি আইনের সঠিক প্রয়োগ না হওয়ায় মানুষের মধ্যে তৈরি হওয়া ক্ষোভের বহিঃপ্রকাশ।

জামায়াত আমির বলেন, কোনো ধরনের বিচারবহির্ভূত হত্যা সমর্থনযোগ্য নয়। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় ও বিচার বিভাগকে জনগণের কাছে আরও গ্রহণযোগ্য হতে হবে।

তিনি আরও বলেন, আন্তরিক সদিচ্ছা ও কার্যকর উদ্যোগের মাধ্যমেই বর্তমান সামাজিক সংকট মোকাবিলা করা সম্ভব।

১০ মে ২০২৬, ০৭:৪৮পিএম, ঢাকা-বাংলাদেশ।