• ঢাকা, বাংলাদেশ
  • রোববার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

সৌদি আরবে ৫০ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী, আরও দুইজনের মৃত্যু

সৌদি আরবে ৫০ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী, আরও দুইজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

ধর্ম মন্ত্রণালয়ের হজ বুলেটিন অনুযায়ী ১২৮টি ফ্লাইটে এখন পর্যন্ত ৫০ হাজারের বেশি বাংলাদেশি সৌদি আরবে পৌঁছেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সৌদি এয়ারলাইনস ও ফ্লাইনাসের ফ্লাইটে এসব হজযাত্রী জেদ্দা ও মদিনায় যান। সরকারি মাধ্যমে ৪ হাজারের বেশি এবং বেসরকারি মাধ্যমে ৪৬ হাজারের বেশি হজযাত্রী রয়েছেন। চলতি মৌসুমে হজ করতে গিয়ে নতুন করে আরও দুইজন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২ জনে। তাদের মধ্যে ১০ জন পুরুষ ও ২ জন নারী। মক্কায় ১০ জন এবং মদিনায় ২ জন মারা যান। আগামী ২৬ মে হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে হজযাত্রীদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে পর্যবেক্ষণ জোরদার করা হয়েছে বলে জানিয়েছে

 
 

০৯ মে ২০২৬, ০৬:১০পিএম, ঢাকা-বাংলাদেশ।