• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে মাঠ ছাড়ছে সেনাবাহিনী

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে মাঠ ছাড়ছে সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং পুলিশ বাহিনীর কার্যক্রম স্বাভাবিক হওয়ায় পর্যায়ক্রমে সেনাবাহিনী প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বর্তমানে রাজনৈতিক সরকার দায়িত্বে রয়েছে এবং পুলিশ বাহিনীও আগের তুলনায় অনেক বেশি সক্রিয় ও গতিশীল হয়েছে। তাই মাঠপর্যায়ে দীর্ঘদিন সেনা মোতায়েন রাখার প্রয়োজনীয়তা কমে এসেছে। তবে কী প্রক্রিয়ায় সেনাসদস্যদের প্রত্যাহার করা হবে, সে বিষয়ে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলে পাথর উত্তোলন নিয়েও সরকারের নতুন উদ্যোগের কথা জানান মন্ত্রী। তিনি বলেন, পরিবেশ রক্ষা ও পাথর সংরক্ষণ নিশ্চিত করতে সিলেট বিভাগের কমিশনারকে প্রধান করে বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি পাথর উত্তোলনের এলাকা, গভীরতা ও পরিমাণ নির্ধারণে সুপারিশ দেবে।

০৭ মে ২০২৬, ০৮:২১পিএম, ঢাকা-বাংলাদেশ।