• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

হাদি হত্যার বিচার দাবিতে ববিতে বিক্ষোভ, কঠোর বার্তা পরিবারের

হাদি হত্যার বিচার দাবিতে ববিতে বিক্ষোভ, কঠোর বার্তা পরিবারের

নিজস্ব প্রতিবেদক

বরিশাল বিশ্ববিদ্যালয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে অংশ নিয়ে হাদির ছোট বোন শরীফ মাসুমা হাদি বলেন, তারা কান্না করতে নয়, বিচার আদায় করতেই রাজপথে নেমেছেন।

সমাবেশে তিনি অভিযোগ করেন, পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটিয়ে খুনিদের ভারতে পালাতে সহায়তা করা হয়েছে। তিনি বলেন, ওসমান হাদি শুধু পরিবারের নয়, পুরো দেশের মানুষের কণ্ঠস্বর ছিলেন। হত্যার পেছনের নির্দেশদাতাদের চিহ্নিত করে দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানান তিনি।

ইনকিলাব মঞ্চের নেতারাও বিচারহীনতার সংস্কৃতির সমালোচনা করেন। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল ক্যাম্পাস ও আশপাশের সড়ক প্রদক্ষিণ করে। গত ডিসেম্বরে রাজধানীতে গুলিবিদ্ধ হওয়ার পর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ওসমান হাদির মৃত্যু হয়।

 

০৭ মে ২০২৬, ০৮:২০পিএম, ঢাকা-বাংলাদেশ।