• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

চিকিৎসক আনিকাকে বিয়ে করছেন ডাকসু ভিপি সাদিক কায়েম

চিকিৎসক আনিকাকে বিয়ে করছেন ডাকসু ভিপি সাদিক কায়েম

নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম আগামী ১৩ মে বিয়ের পিঁড়িতে বসছেন। তার হবু স্ত্রীর নাম আনিকা ফরায়েজি, তিনি পেশায় একজন এমবিবিএস চিকিৎসক।

সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, আনিকার গ্রামের বাড়ি চৌদ্দগ্রাম এলাকায়। তার বাবা দেশের শীর্ষ ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন।

জানা গেছে, আগামী ১৩ মে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ-এ তাদের আকদ অনুষ্ঠিত হবে। এতে ডাকসুর নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও ঘনিষ্ঠজনদের উপস্থিত থাকার কথা রয়েছে। একই দিনে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে বিয়ের মূল আয়োজনও অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

০৭ মে ২০২৬, ০৮:২০পিএম, ঢাকা-বাংলাদেশ।