মাইলস্টোন বিমান দুর্ঘটনা: ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
উত্তরা এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ-এ সংঘটিত বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের ঘটনায় আদালতে মামলা দায়েরের আবেদন করেছেন নিহত শিক্ষার্থীর বাবা উসাইমং মারমা। আবেদনে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলসহ ১৬ জনকে আসামি করা হয়েছে। অভিযোগে বলা হয়, নিরাপত্তা ঝুঁকি উপেক্ষা করে ত্রুটিপূর্ণ যুদ্ধবিমান উড্ডয়নের অনুমতি দেওয়ায় ভয়াবহ প্রাণহানি ঘটে। পাশাপাশি দুর্ঘটনার পর দায়িত্বে অবহেলা, ক্ষতিপূরণ না দেওয়া এবং অনুপযুক্ত ভবনে শিক্ষা কার্যক্রম চালানোর অভিযোগও আনা হয়েছে। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশের জন্য আবেদনটি অপেক্ষমাণ রেখেছেন।