• ঢাকা, বাংলাদেশ
  • বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩

ভুয়া নার্সের প্রসবচেষ্টায় গর্ভেই শিশুর মৃত্যু, কমিশন বাণিজ্যের অভিযোগ

ভুয়া নার্সের প্রসবচেষ্টায় গর্ভেই শিশুর মৃত্যু, কমিশন বাণিজ্যের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

ফেনী শহরের ফেনী কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার-এ এক প্রসূতির গর্ভেই শিশুর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অভিযোগ, ছকিনা আক্তার নামের এক নারী নিজেকে সিনিয়র নার্স পরিচয় দিয়ে বাড়িতে প্রসব করানোর চেষ্টা করেন। ব্যর্থ হয়ে হাসপাতালে নিলে মৃত সন্তান প্রসব হয়। পরিবারের দাবি, ভুল চিকিৎসা ও দেরির কারণেই এ মৃত্যু। অভিযুক্ত নারী স্বীকার করেছেন, সিজার রোগী আনলে ২ হাজার ও নরমাল রোগীতে ১ হাজার টাকা কমিশন পেতেন। এ ঘটনায় তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ দায় অস্বীকার করলেও স্বাস্থ্য বিভাগ ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে এবং পাঁচ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

০৬ মে ২০২৬, ০৬:২২পিএম, ঢাকা-বাংলাদেশ।