• ঢাকা, বাংলাদেশ
  • বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩

অপহরণ ও চাঁদাবাজি মামলায় যুবদল নেতাসহ দুইজন গ্রেপ্তার

অপহরণ ও চাঁদাবাজি মামলায় যুবদল নেতাসহ দুইজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকা থেকে বুধবার ভোরে তৌকির আহম্মেদ স্বপন (৩৯) ও মো. রাকিব (২৪) নামে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। রায়গঞ্জ থানার ওসি মো. আহসানুজ্জামান জানান, এক ব্যবসায়ীকে অপহরণ ও চাঁদা দাবির মামলায় তাদের আটক করা হয়েছে এবং অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে। জানা যায়, ভুক্তভোগী মাহবুবুল আলম সেখের কাছে দীর্ঘদিন ধরে ২ লাখ টাকা চাঁদা দাবি করা হচ্ছিল। গত ২ মে তাকে মারধর করে ১ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয় এবং পরে অপহরণ করে আটকে রেখে মুক্তিপণ দাবি করা হয়। পরিবারের খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আসামিদের আদালতে পাঠানো হয়েছে এবং রিমান্ড আবেদন করা হয়েছে।

০৬ মে ২০২৬, ০৬:২১পিএম, ঢাকা-বাংলাদেশ।