• ঢাকা, বাংলাদেশ
  • বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩

সংরক্ষিত আসনে এমপি হিসেবে শপথ নিলেন নুসরাত তাবাসসুম

সংরক্ষিত আসনে এমপি হিসেবে শপথ নিলেন নুসরাত তাবাসসুম

নিজস্ব প্রতিবেদক

জামায়াত জোটের প্রার্থী ও নুসরাত তাবাসসুম সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হয়ে এমপি হিসেবে শপথ গ্রহণ করেছেন। বুধবার দুপুরে জাতীয় সংসদ ভবনে তাকে শপথ বাক্য পাঠ করান হাফিজ উদ্দিন আহমদ। সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়ার সঞ্চালনায় স্পিকারের কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শপথ শেষে নবনির্বাচিত এমপি রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে ডেপুটি স্পিকার, বিরোধী দলের চিফ হুইপসহ সংসদের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবিধানের অনুচ্ছেদ ১৪৮ অনুযায়ী স্পিকারই নবনির্বাচিত সদস্যদের শপথ পাঠ করান। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন নুসরাত তাবাসসুম।

 

০৬ মে ২০২৬, ০৬:২০পিএম, ঢাকা-বাংলাদেশ।