• ঢাকা, বাংলাদেশ
  • বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩

বিতর্কের মুখে ছাত্রদলের পদ পেলেন রেদোয়ান আসিফ

বিতর্কের মুখে ছাত্রদলের পদ পেলেন রেদোয়ান আসিফ

নিজস্ব প্রতিবেদক

ভোলার তজুমদ্দিনের বাসিন্দা রেদোয়ান আসিফের বিরুদ্ধে বিএনপি কর্মীদের ওপর নির্যাতন, আওয়ামী লীগ ঘনিষ্ঠতার অভিযোগ এবং প্রভাব খাটানোর নানা অভিযোগ রয়েছে বলে স্থানীয় নেতাদের দাবি। জানা যায়, তিনি আওয়ামী লীগ-ঘনিষ্ঠ একটি পরিবারের সদস্য এবং অতীতে ক্ষমতাসীনদের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় বিএনপি ও ছাত্রদলের একাধিক নেতা ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের দাবি, আসিফ কখনোই মাঠপর্যায়ে ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় ছিলেন না।
তবে অভিযোগ অস্বীকার করে আসিফ বলেন, তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিতর্কিত করা হচ্ছে এবং তিনি দীর্ঘদিন ধরেই ছাত্রদলের সঙ্গে যুক্ত।
এ বিষয়ে সংগঠনের নেতারা বলছেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

০৬ মে ২০২৬, ০৬:১৮পিএম, ঢাকা-বাংলাদেশ।