মেগা প্রকল্পে অপচয় নয়, বাস্তব সুফলেই জোর দিচ্ছে সরকার
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর একটি কর্মশালায় তিনি বলেন, অতীতে যথাযথ যাচাই-বাছাই ছাড়া নেওয়া কিছু মেগা প্রকল্প জনগণের অর্থ অপচয়ের কারণ হয়েছে। বর্তমান সরকার সেই ধারা থেকে সরে এসে পরিকল্পিত ও বাস্তবসম্মত উন্নয়ন নিশ্চিত করতে চায়। তিনি জোর দিয়ে বলেন, কাগজে-কলমে লাভ দেখালেই হবে না, প্রকল্পের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাতে হবে।
এ সময় প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বড় প্রকল্প মানেই দুর্নীতি—এমন ধারণা ভাঙতে কার্যকর উদ্যোগ নিতে হবে। উল্লেখ্য, প্রস্তাবিত ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে বাস্তবায়িত হলে রাজধানীর যানজট কমবে বলে আশা করা হচ্ছে।