• ঢাকা, বাংলাদেশ
  • মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩

টানা এক সপ্তাহ লোডশেডিং নেই, বিদ্যুৎ পরিস্থিতিতে স্বস্তি

টানা এক সপ্তাহ লোডশেডিং নেই, বিদ্যুৎ পরিস্থিতিতে স্বস্তি

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানায়, গত ২৭ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত প্রতিদিন চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয়েছে, ফলে লোডশেডিং শূন্যে নেমে এসেছে। চেয়ারম্যান মো. রেজাউল করিম বলেন, উৎপাদন সক্ষমতা বাড়ায় এখন পরিস্থিতির উন্নতি হয়েছে। বৃষ্টি হওয়ায় সেচের চাহিদা কমে যাওয়াও এতে সহায়ক হয়েছে। পাশাপাশি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদন বাড়ানো, এলএনজি ও জ্বালানি আমদানি এবং সাশ্রয়ী ব্যবহারের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সংশ্লিষ্টরা জানান, এই ধারা বজায় রাখতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। তবে রক্ষণাবেক্ষণ বা কারিগরি কারণে কোথাও কোথাও সাময়িক বিদ্যুৎ বিচ্ছিন্নতা থাকতে পারে, যা লোডশেডিং নয়।

০৫ মে ২০২৬, ০৫:৩৫পিএম, ঢাকা-বাংলাদেশ।