পুশইন ইস্যুতে কড়া অবস্থান ঢাকার, পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি
নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ড. খলিলুর রহমান বলেন, পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে পুশইনের ঘটনা ঘটলে সরকার প্রয়োজনীয় পাল্টা ব্যবস্থা নেবে। তিনি জানান, আসন্ন সময়ে ভারত অথবা চীন সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, যেখানে তিস্তা মহাপরিকল্পনাসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। চীনের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণের কথাও উল্লেখ করেন তিনি। এছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত দেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারে সরকার কাজ করছে এবং সফরসূচি চূড়ান্ত করতে কূটনৈতিক পর্যায়ে সমন্বয় চলছে।