• ঢাকা, বাংলাদেশ
  • মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩

ড্রোন হামলার পর রাশিয়ায় ‘কালো বৃষ্টি’, বাড়ছে পরিবেশ বিপর্যয়

ড্রোন হামলার পর রাশিয়ায় ‘কালো বৃষ্টি’, বাড়ছে পরিবেশ বিপর্যয়

নিজস্ব প্রতিবেদক

ইউক্রেন-এর ধারাবাহিক ড্রোন হামলায় তুয়াপসে এলাকার তেল শোধনাগারে আগুন ধরে ভয়াবহ পরিবেশ দূষণ তৈরি হয়েছে। এতে আকাশে ছড়িয়ে পড়া বিষাক্ত ধোঁয়া থেকে তৈলাক্ত বৃষ্টির মতো পদার্থ ঝরছে, যা স্থানীয়রা ‘কালো বৃষ্টি’ বলছেন। পরিবেশবিদদের মতে, এতে বেনজিনসহ ক্ষতিকর উপাদান বাতাসে মিশে জনস্বাস্থ্যের জন্য বড় ঝুঁকি তৈরি করেছে। উপকূলজুড়ে মৃত মাছ ও ডলফিন ভেসে উঠছে। ভ্লাদিমির পুতিন পরিস্থিতিকে তেমন হুমকি নয় বললেও স্থানীয়দের মধ্যে আতঙ্ক বাড়ছে। দূষণ ঠেকাতে বাসিন্দাদের ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এ হামলায় রাশিয়ার তেল উৎপাদন ও অর্থনীতিতে চাপ তৈরি হচ্ছে।

০৫ মে ২০২৬, ০৫:৩৩পিএম, ঢাকা-বাংলাদেশ।