চট্টগ্রামে পাঁচ ব্যাংকে তালা, আমানতকারীদের বিক্ষোভ
সোমবার সকালে চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকায় এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক-এর শাখায় তালা দেন বিক্ষুব্ধ গ্রাহকেরা। তারা হেয়ার কাট বাতিল, জমা অর্থ ফেরত ও স্বাভাবিক লেনদেন চালুর দাবি জানান। পরে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সামনে মানববন্ধনও করেন তারা। আমানতকারীরা অভিযোগ করেন, প্রয়োজনের সময় টাকা তুলতে না পেরে তারা চরম ভোগান্তিতে পড়েছেন। সামনে ঈদুল আযহা থাকায় উদ্বেগ আরও বেড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।