পুলিশের ইউনিফর্মে পরিবর্তন, খাকি রঙের প্যান্ট যুক্ত
সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সালাহউদ্দিন আহমদ বলেন, পুলিশের বর্তমান ইউনিফর্ম নিয়ে অসন্তোষ থাকায় পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, আগের শার্ট বহাল রাখা হলেও প্যান্টের রং খাকি নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে পুলিশ বাহিনীর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে একটি গ্রহণযোগ্য ও ঐতিহ্যবাহী পোশাক নিশ্চিত করা যায়। মন্ত্রী বলেন, নতুন ইউনিফর্ম কার্যকর করতে কিছু সময় লাগবে, কারণ এর জন্য কাপড় উৎপাদন ও প্রস্তুতির প্রক্রিয়া রয়েছে। যদিও এখনো আনুষ্ঠানিক গেজেট প্রকাশ হয়নি, তবে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও জানান, বিষয়টি শিগগিরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।