• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

অস্ত্র ও মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান জোরদার: স্বরাষ্ট্রমন্ত্রী

অস্ত্র ও মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান জোরদার: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

সোমবার সচিবালয়ে এক বৈঠক শেষে সালাহউদ্দিন আহমদ বলেন, চিহ্নিত সন্ত্রাসী ও অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে দেশজুড়ে অভিযান পরিচালিত হচ্ছে। তিনি জানান, অপরাধী যে-ই হোক, তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বৈঠকে রোহিঙ্গা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়, যেখানে ক্যাম্পের ভেতরে ও বাইরে আইনশৃঙ্খলা জোরদার এবং যৌথ অভিযান পরিচালনার বিষয় গুরুত্ব পায়। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পুলিশ বাহিনীর পোশাক পরিবর্তনের বিষয়টিও বিবেচনায় রয়েছে, কারণ বর্তমান পোশাক নিয়ে অসন্তোষ রয়েছে। এছাড়া সাম্প্রতিক সংসদ অধিবেশন সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

০৪ মে ২০২৬, ০৬:০৬পিএম, ঢাকা-বাংলাদেশ।