• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

হাওরের কৃষকদের সহায়তায় সাড়ে ৭ হাজার টাকা ঘোষণা

হাওরের কৃষকদের সহায়তায় সাড়ে ৭ হাজার টাকা ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলন শেষে কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ জানান, হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকেরা কমপক্ষে সাড়ে ৭ হাজার টাকা করে সহায়তা পাবেন। মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তারা ক্ষতির তালিকা প্রস্তুত করছেন এবং মে থেকে জুলাই পর্যন্ত তিন মাস এই সহায়তা কার্যক্রম চলবে। ক্ষতির মাত্রা অনুযায়ী সহায়তার পরিমাণ বাড়তে পারে বলেও জানান তিনি। কৃষি ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সমন্বয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং ত্রাণ তহবিল থেকে অর্থায়ন করা হবে। তিনি বলেন, ক্ষতির পুরোটা পোষানো সম্ভব না হলেও কৃষকদের সংকট কিছুটা লাঘব হবে। একইসঙ্গে কৃষিপণ্যের বহুমুখী ব্যবহার ও রপ্তানি বাড়ানোর উদ্যোগের কথাও জানান মন্ত্রী।

০৪ মে ২০২৬, ০৬:০৫পিএম, ঢাকা-বাংলাদেশ।