• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

ফ্লোরিডায় নিহত লিমনের মরদেহ দেশে, আজ দাফন

ফ্লোরিডায় নিহত লিমনের মরদেহ দেশে, আজ দাফন

নিজস্ব প্রতিবেদক

সোমবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ পৌঁছায় লিমনের মরদেহবাহী ফ্লাইট। আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে অ্যাম্বুলেন্সে করে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের লালডোবা গ্রামে নেওয়া হচ্ছে। বিকেলে পৌঁছানোর পর লালডোবা উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে। পরিবারের সদস্যরা জানান, লিমন উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্র গিয়েছিলেন এবং সেখানেই হত্যার শিকার হন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার দাবি করেছেন। উল্লেখ্য, লিমন বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষণায় নিয়োজিত ছিলেন।

০৪ মে ২০২৬, ০৬:০৪পিএম, ঢাকা-বাংলাদেশ।