সারাদেশে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন প্রধানমন্ত্রীর
শনিবার বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তারেক রহমান আনুষ্ঠানিকভাবে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে তিনি বলেন, এই উদ্যোগের মাধ্যমে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ তৈরি হবে এবং দেশের শিশু-কিশোররা বিশ্বমঞ্চে বাংলাদেশকে তুলে ধরবে। তিনি শিশুদের দেশের ভবিষ্যৎ উল্লেখ করে বলেন, তাদের মধ্য থেকেই আগামী দিনের নেতৃত্ব গড়ে উঠবে।
প্রধানমন্ত্রী পড়াশোনার পাশাপাশি খেলাধুলার ওপর গুরুত্বারোপ করে বলেন, লক্ষ্য স্থির করে এগিয়ে যেতে হবে এবং নিজেকে গড়ে তুলতে হবে।
উল্লেখ্য, নতুন কুঁড়ি কার্যক্রমটি প্রথম শুরু হয় ১৯৭৬ সালে, যা শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।