• ঢাকা, বাংলাদেশ
  • রোববার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩

থানায় দালালচক্র বন্ধে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

থানায় দালালচক্র বন্ধে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

শনিবার দুপুরে রাজধানীর একটি থানায় পরিদর্শনকালে সালাহউদ্দিন আহমদ এ নির্দেশনা দেন। তিনি থানার বিভিন্ন কক্ষ, হাজতখানা ও সার্বিক পরিবেশ ঘুরে দেখেন এবং দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শনের সময় তিনি ওসি, ডিউটি অফিসারসহ সংশ্লিষ্টদের কাছে কার্যক্রমের খোঁজখবর নেন এবং সমস্যা শুনে তা সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। একই সঙ্গে সাধারণ মানুষের প্রতি সততা, ন্যায়নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে সেবা দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেন, দায়িত্বে অবহেলা বা দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। থানায় কোনো ধরনের দালালচক্রের উপস্থিতি বরদাশত করা হবে না বলেও জানান তিনি।

০২ মে ২০২৬, ০৬:০১পিএম, ঢাকা-বাংলাদেশ।