• ঢাকা, বাংলাদেশ
  • রোববার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩

সিলেটে জলাবদ্ধতা নিরসনে ৪ হাজার কোটি টাকার মেগা প্রকল্পের উদ্বোধন

সিলেটে জলাবদ্ধতা নিরসনে ৪ হাজার কোটি টাকার মেগা প্রকল্পের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

তারেক রহমান শনিবার বেলা ১১টার দিকে সিলেট মহানগরের চাঁদনীঘাট এলাকায় এই প্রকল্পের উদ্বোধন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন ডা. জুবাইদা রহমান

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিলেট সিটি করপোরেশনের ইতিহাসে এটিই সবচেয়ে বড় প্রকল্প, যার ব্যয় ধরা হয়েছে ৪ হাজার কোটি টাকারও বেশি। প্রকল্পটি বাস্তবায়ন হলে নগরীর জলাবদ্ধতা সমস্যা উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে আশা করা হচ্ছে।

এর আগে সিলেটে পৌঁছে তারেক রহমান হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন। পরে তিনি সরাসরি উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেন।

 

০২ মে ২০২৬, ০৬:০১পিএম, ঢাকা-বাংলাদেশ।