• ঢাকা, বাংলাদেশ
  • বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

ডিএনসিসির হকারদের জন্য ডিজিটাল আইডি, নির্ধারিত স্থানে ব্যবসার সুযোগ

ডিএনসিসির হকারদের জন্য ডিজিটাল আইডি, নির্ধারিত স্থানে ব্যবসার সুযোগ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের শৃঙ্খলায় আনতে ডিজিটাল পরিচয়পত্র বিতরণ শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক মো. শফিকুল ইসলাম খান জানান, এই কার্ডের মাধ্যমে হকারদের বৈধতা নিশ্চিত করা হবে এবং নির্দিষ্ট স্থানে বসার সুযোগ দেওয়া হবে, যাতে যানজট কমে। তিনি বলেন, বলপ্রয়োগে উচ্ছেদ না করে মানবিক সমাধানের চেষ্টা করা হচ্ছে। তবে এটি স্থায়ী ব্যবস্থা নয়; ভবিষ্যতে হকার্স মার্কেট গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। নির্ধারিত স্থানের বাইরে বসা যাবে না বলেও সতর্ক করা হয়। বিশেষ ট্রলিতে ব্যবসা পরিচালনা এবং পরিচ্ছন্নতা বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে চাঁদাবাজি প্রতিরোধে কঠোর অবস্থানের কথাও জানান তিনি।

৩০ এপ্রিল ২০২৬, ০৭:৫৪পিএম, ঢাকা-বাংলাদেশ।