দিনাজপুরে ধান তুলতে গিয়ে পানিতে ডুবে যুবকের মৃত্যু
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা-এর গোলাপগঞ্জ ইউনিয়নের রঘুনাথপুর এলাকায় বিলে ধান তুলতে গিয়ে ওয়েসকুরুনী (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে আশুড়া বিলে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি কয়েকজন শ্রমিকের সঙ্গে বোরো ধান কাটতে ও তুলতে গিয়েছিলেন। কাজ করার সময় অসাবধানতাবশত পানিতে ডুবে যান। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে তীরে আনলেও তখন তিনি মৃত ছিলেন। নিহত ওয়েসকুরুনী ওই এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে। এ বিষয়ে নবাবগঞ্জ থানা পুলিশ জানায়, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।