রাষ্ট্রপতিকে অপসারণের দাবি সংসদে, তীব্র বক্তব্য নাহিদ ইসলামের
জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-এর পদে থাকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, বর্তমান রাষ্ট্রপতির নৈতিক ভিত্তি নেই এবং তাকে অপসারণ করা উচিত। বক্তব্যে তিনি অতীত কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন এবং বলেন, রাষ্ট্রপতির দেওয়া ভাষণ তারা প্রত্যাখ্যান করেছেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। তার এই বক্তব্য সংসদের ভেতরে ও বাইরে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। তবে এ বিষয়ে রাষ্ট্রপতির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।