• ঢাকা, বাংলাদেশ
  • বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

বৃষ্টি ও ঢলে বাড়ছে পানি, ৬ জেলায় বন্যার আশঙ্কা

বৃষ্টি ও ঢলে বাড়ছে পানি, ৬ জেলায় বন্যার আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ পূর্বাভাসে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, ভারি বৃষ্টি ও উজানের ঢলের কারণে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। নেত্রকোনা, কিশোরগঞ্জ, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার বিভিন্ন নদী প্রাক-মৌসুমি বিপদসীমার কাছাকাছি বা ওপরে প্রবাহিত হচ্ছে। আগামী তিন দিনে সুরমা ও কুশিয়ারা নদীর পানি আরও বাড়তে পারে, ফলে হাওর অঞ্চলের নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। একই সঙ্গে ধলাই-কংস, মনু, খোয়াই ও জুড়ি নদীর পানিও দ্রুত বাড়ার আশঙ্কা রয়েছে। সংস্থাটি সতর্ক করে জানিয়েছে, স্বল্প সময়ের মধ্যে পানি বৃদ্ধি পেলে আকস্মিক বন্যা দেখা দিতে পারে। তাই স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

 

২৯ এপ্রিল ২০২৬, ০৪:৫৫পিএম, ঢাকা-বাংলাদেশ।