• ঢাকা, বাংলাদেশ
  • বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

হাইকোর্টে সংবাদ সম্মেলনের স্থান দখল নিয়ে আইনজীবীদের বিক্ষোভ

হাইকোর্টে সংবাদ সম্মেলনের স্থান দখল নিয়ে আইনজীবীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সংবাদ সম্মেলনের নির্ধারিত স্থান দখল নিয়ে বিএনপিপন্থি আইনজীবীরা বিক্ষোভ করেছেন। হাইকোর্টের এনেক্স ভবনের নিচে এই কর্মসূচি পালিত হয়। জানা যায়, আওয়ামীপন্থি আইনজীবীরা সেখানে সংবাদ সম্মেলন করার ঘোষণা দিলেও তার আগেই স্থানটি দখলে নেন বিএনপিপন্থিরা। ফলে পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলন আর অনুষ্ঠিত হয়নি। পরে বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল বলেন, আইনি কারণে আওয়ামী লীগ সংশ্লিষ্ট আইনজীবীদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই। এদিকে আওয়ামীপন্থি আইনজীবীরা মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে।

২৯ এপ্রিল ২০২৬, ০৪:৫৫পিএম, ঢাকা-বাংলাদেশ।