• ঢাকা, বাংলাদেশ
  • বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

জলাবদ্ধতা নিয়ে চট্টগ্রামবাসীর কাছে প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

জলাবদ্ধতা নিয়ে চট্টগ্রামবাসীর কাছে প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদে বক্তব্যে তারেক রহমান বলেন, চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা দীর্ঘদিনের সমস্যা এবং এটি নিরসনে কাজ চলছে। তিনি স্বীকার করেন, সাম্প্রতিক বৃষ্টিতে শহরের বড় অংশ পানিতে তলিয়ে গিয়ে মানুষ চরম দুর্ভোগে পড়েছে। এ পরিস্থিতির জন্য তিনি নগরবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করেন। প্রধানমন্ত্রী জানান, খাল খনন ও ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা চলছে। তবে নাগরিকদের অসচেতনভাবে প্লাস্টিক ও বর্জ্য ফেলার কারণে পরিস্থিতি আরও জটিল হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে দ্রুত সময়ের মধ্যে জলাবদ্ধতা কমিয়ে আনার আশ্বাস দেন।

২৯ এপ্রিল ২০২৬, ০৪:৫৪পিএম, ঢাকা-বাংলাদেশ।