• ঢাকা, বাংলাদেশ
  • বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

আবারও বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম, হাঁটুসমান পানিতে জনদুর্ভোগ

আবারও বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম, হাঁটুসমান পানিতে জনদুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক

বুধবার সকালের বৃষ্টিতে আবারও পানিতে তলিয়ে গেছে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকা। প্রবর্তক মোড়, মুরাদপুর, চকবাজার ও বহদ্দারহাটসহ গুরুত্বপূর্ণ স্থানে হাঁটুসমান পানি জমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। সড়কে যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে যায় এবং অনেক দোকানপাটে পানি ঢুকে ক্ষতির মুখে পড়েন ব্যবসায়ীরা। স্থানীয়দের অভিযোগ, প্রতি বছর একই পরিস্থিতির পুনরাবৃত্তি হলেও স্থায়ী সমাধান মিলছে না। জলাবদ্ধতায় বাসাবাড়িতেও পানি ঢুকে পড়ায় বাসিন্দাদের দুর্ভোগ বেড়েছে। নগর কর্তৃপক্ষ জানিয়েছে, চলমান প্রকল্পের কাজ শেষ না হওয়ায় এ পরিস্থিতি তৈরি হচ্ছে। দ্রুত পানি নিষ্কাশনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

২৯ এপ্রিল ২০২৬, ০৪:৫৩পিএম, ঢাকা-বাংলাদেশ।