• ঢাকা, বাংলাদেশ
  • বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

মুক্তিযুদ্ধের শহীদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নে উদ্যোগ

মুক্তিযুদ্ধের শহীদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নে উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদে বক্তব্যে আহমদ আযম খান বলেন, স্বাধীনতার পরও শহীদ মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি সম্ভব হয়নি। এ ঘাটতি দূর করতে সরকার নতুন উদ্যোগ নিয়েছে, যার মাধ্যমে গণহত্যার শিকার ও শহীদদের একটি নির্ভুল তালিকা প্রণয়ন করা হবে। তিনি জানান, বর্তমানে গেজেটভুক্ত শহীদ মুক্তিযোদ্ধার সংখ্যা ৬ হাজার ৪৮০ জন। এর মধ্যে বেসামরিক, সশস্ত্র বাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার সদস্য রয়েছেন। মন্ত্রী আরও বলেন, অনিয়মের কারণে ইতোমধ্যে বহু গেজেট বাতিল করা হয়েছে এবং যাচাই-বাছাই প্রক্রিয়া চলমান রয়েছে। এই উদ্যোগ বাস্তবায়িত হলে শহীদদের যথাযথ স্বীকৃতি ও মর্যাদা নিশ্চিত করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

২৯ এপ্রিল ২০২৬, ০৪:৫৩পিএম, ঢাকা-বাংলাদেশ।