হাওর অঞ্চলের কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার
জাতীয় সংসদে বক্তব্যে তারেক রহমান জানান, প্রাকৃতিক দুর্যোগ ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হাওর অঞ্চলের কৃষকদের আগামী তিন মাস সহায়তা প্রদান করা হবে। তিনি বলেন, ক্ষতিগ্রস্তদের খাদ্য ও আর্থিক সহায়তা নিশ্চিত করতে সরকার কাজ করছে। এ সময় কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান হাওর অঞ্চলের দুরবস্থার কথা তুলে ধরে পৃথক ‘হাওর মন্ত্রণালয়’ গঠনের প্রস্তাব দেন। তিনি জানান, একমাত্র ফসল নষ্ট হওয়ায় স্থানীয় মানুষ সারা বছর দুর্ভোগে পড়েন। সরকারপ্রধান আশ্বাস দেন, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং কৃষকদের দুর্ভোগ লাঘবে কার্যকর পদক্ষেপ অব্যাহত থাকবে।