• ঢাকা, বাংলাদেশ
  • মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩

রূপপুরে ইউরেনিয়াম স্থাপন, পারমাণবিক বিদ্যুৎ যুগে বাংলাদেশের অগ্রযাত্রা

রূপপুরে ইউরেনিয়াম স্থাপন, পারমাণবিক বিদ্যুৎ যুগে বাংলাদেশের অগ্রযাত্রা

নিজস্ব প্রতিবেদক

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র-এর প্রথম ইউনিটের চুল্লিতে ইউরেনিয়াম স্থাপনের মাধ্যমে পারমাণবিক শক্তির ব্যবহার শুরু করল বাংলাদেশ, যা দেশকে বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশের কাতারে স্থান দিয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, এটি দেশের জ্বালানি নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আন্তর্জাতিক অংশীদারদের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে ভবিষ্যতে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যোগের আশাও প্রকাশ করা হয়। সংশ্লিষ্টরা জানান, আগামী আগস্ট-সেপ্টেম্বরে এই কেন্দ্র থেকে প্রাথমিকভাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হতে পারে, যা বিদ্যুৎ খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে।

২৮ এপ্রিল ২০২৬, ০৫:৩১পিএম, ঢাকা-বাংলাদেশ।