নির্বাচনে কারচুপির অভিযোগে প্রমাণ পায়নি ইইউ পর্যবেক্ষক দল
রাজধানীতে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে ইভার্স ইজ্যাবস জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার বিভিন্ন আসনে আনা কারচুপির অভিযোগের প্রমাণ পাওয়া যায়নি। তিনি বলেন, কোনো অভিযোগ থাকলে তা আইনি প্রক্রিয়ায় নিষ্পত্তির সুযোগ রয়েছে। নির্বাচন পর্যবেক্ষণে ছয়টি গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনায় নেওয়া হয়েছে এবং সামগ্রিকভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় ছিল বলে মত দেয় ইউরোপীয় ইউনিয়ন। প্রতিবেদনে বলা হয়, এই নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। উল্লেখ্য, নির্বাচন পর্যবেক্ষণে ইইউর সদস্য রাষ্ট্রসহ কানাডা, নরওয়ে ও সুইজারল্যান্ড থেকে আসা ২২৩ জন পর্যবেক্ষক দেশের ৬৪ জেলায় দায়িত্ব পালন করেন।