• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩

ফ্লোরিডায় নিহত দুই বাংলাদেশির মরদেহ দেশে আনতে কূটনৈতিক তৎপরতা

ফ্লোরিডায় নিহত দুই বাংলাদেশির মরদেহ দেশে আনতে কূটনৈতিক তৎপরতা

নিজস্ব প্রতিবেদক

ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে পাঠাতে কাজ করছে বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন এবং মায়ামির কনস্যুলেট জেনারেল। মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে। পুলিশ জানিয়েছে, লিমনের মরদেহ উদ্ধার করা হলেও বৃষ্টির পরিচয় নিশ্চিত হয়নি; পিনেলাস কাউন্টিতে পাওয়া দেহাংশের ফরেনসিক পরীক্ষা চলছে। গত ১৬ এপ্রিল ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা-এর এই দুই শিক্ষার্থী নিখোঁজ হন। তদন্তে এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করে হত্যা মামলা দেওয়া হয়েছে। দূতাবাস জানায়, পরিবারগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত আলোচনা চলছে।

২৭ এপ্রিল ২০২৬, ০৫:৩১পিএম, ঢাকা-বাংলাদেশ।