• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩

কুবিতে টানা বিদ্যুৎ বিভ্রাটে স্থবির শিক্ষা কার্যক্রম

কুবিতে টানা বিদ্যুৎ বিভ্রাটে স্থবির শিক্ষা কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক

রোববার সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া বিদ্যুৎ বিভ্রাট সোমবার দুপুর পর্যন্ত অব্যাহত থাকে। এতে ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে বড় ধরনের বিঘ্ন ঘটে। অনেক বিভাগে নির্ধারিত পরীক্ষা ও প্রেজেন্টেশন স্থগিত করা হয়েছে।

শিক্ষার্থীরা জানান, ল্যাপটপ ও মোবাইল চার্জ দিতে না পারায় অ্যাসাইনমেন্ট ও প্রেজেন্টেশন প্রস্তুত করা সম্ভব হচ্ছে না। আবাসিক হলগুলোতেও পানি সংকট দেখা দিয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করেছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শালবন এলাকায় গাছ পড়ে বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত হওয়ায় এই সমস্যা সৃষ্টি হয়েছে। পিডিবি দ্রুত মেরামতের কাজ চালাচ্ছে বলে জানালেও কখন বিদ্যুৎ স্বাভাবিক হবে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

২৭ এপ্রিল ২০২৬, ০৫:২৭পিএম, ঢাকা-বাংলাদেশ।