• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩

এমপির গাড়িতে হামলা মামলায় আরও ৩ গ্রেপ্তার

এমপির গাড়িতে হামলা মামলায় আরও ৩ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় সংসদ সদস্যের ব্যক্তিগত গাড়িতে হামলা, ভাঙচুর ও নেতাকর্মীদের ওপর আক্রমণের ঘটনায় দায়ের করা মামলায় আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাত ও সোমবার ভোরে জেলা গোয়েন্দা (ডিবি) ও থানা পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সাজু আহমেদ, সাবেক যুগ্ম আহ্বায়ক সোলায়মান কবীর পাপ্পু এবং কৃষক দলের নেতা আইয়ুব আলী। পুলিশ জানিয়েছে, তাদের আদালতে সোপর্দ করা হবে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের ধরতে অভিযান চলছে। এর আগে একই মামলায় আরও ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। উল্লেখ্য, গত শুক্রবার আতকাপাড়া এলাকায় একটি ফিলিং স্টেশনে এমপি মাছুম মোস্তফার গাড়িতে হামলার ঘটনা ঘটে।

২৭ এপ্রিল ২০২৬, ০৫:২৬পিএম, ঢাকা-বাংলাদেশ।