• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩

হাম ও উপসর্গে এক দিনে আরও ৫ শিশুর মৃত্যু

হাম ও উপসর্গে এক দিনে আরও ৫ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, গত এক দিনে হাম ও এর উপসর্গে মোট পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা, রাজশাহী, খুলনা ও সিলেট বিভাগে উপসর্গ নিয়ে চারজন এবং সিলেটে একজন নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে মারা গেছে।

এ সময় নতুন করে ১ হাজার ৩৫৮ শিশুর মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৩৩ হাজার ৩৮৬ শিশুর মধ্যে উপসর্গ শনাক্ত হয়েছে এবং ৪ হাজার ৬৯৩ জনের হাম নিশ্চিত হয়েছে।

এ ছাড়া একই সময়ে ২২ হাজার ৪৪২ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১৯ হাজার ১৮ জন ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

২৭ এপ্রিল ২০২৬, ০৫:২৬পিএম, ঢাকা-বাংলাদেশ।