প্রাইভেটকারেও বাধ্যতামূলক হচ্ছে ফুয়েল পাস
রোববার থেকে ব্যক্তিগত গাড়িকেও Fuel Pass অ্যাপের আওতায় এনে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। প্রাথমিকভাবে ‘ক’, ‘খ’ ও ‘গ’ সিরিজের গাড়িগুলো এই সুবিধা পাচ্ছে। পর্যায়ক্রমে অন্যান্য সিরিজও যুক্ত করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
শিগগিরই রাজধানীর সব ফিলিং স্টেশনে মোটরসাইকেলের পাশাপাশি প্রাইভেটকারেও এই ডিজিটাল পদ্ধতিতে জ্বালানি নেওয়া যাবে। এতে তেল সরবরাহ প্রক্রিয়া আরও স্বচ্ছ ও সহজ হবে বলে আশা করা হচ্ছে।
গাড়ির মালিকদের অ্যাপ ডাউনলোড করে বা ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করতে বলা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, জ্বালানি অপচয় রোধ এবং ব্যবস্থাপনায় আধুনিকতা আনতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।