• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩

জরুরি সেবায় তেল রেশনিং প্রত্যাহার, সংসদে জানালেন প্রধানমন্ত্রী

জরুরি সেবায় তেল রেশনিং প্রত্যাহার, সংসদে জানালেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

রোববার জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে তারেক রহমান বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ জরুরি সেবায় নিয়োজিত সংস্থাগুলোর ওপর আরোপিত জ্বালানি তেলের সীমাবদ্ধতা ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে। তিনি জানান, দুই দিন আগেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এর ফলে সেবায় আর কোনো বিঘ্ন হওয়ার কথা নয়।

এর আগে পয়েন্ট অব অর্ডারে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী তেল সংকটের কারণে পুলিশি কার্যক্রম ব্যাহত হওয়ার বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, কুমিল্লায় নিহত কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগির ঘটনায় পুলিশ সময়মতো সাড়া দিতে পারেনি বলে অভিযোগ রয়েছে।

তিনি দ্রুত রেশনিং প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, তা না হলে আইনশৃঙ্খলা পরিস্থিতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

২৬ এপ্রিল ২০২৬, ০৭:৩৩পিএম, ঢাকা-বাংলাদেশ।