• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩

তরুণদের ‘ইনস্ট্যান্ট’ মনোভাব নিয়ে উদ্বেগ শিক্ষামন্ত্রীর

তরুণদের ‘ইনস্ট্যান্ট’ মনোভাব নিয়ে উদ্বেগ শিক্ষামন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

বর্তমান প্রজন্মের তরুণদের ধৈর্য ও বিশ্লেষণক্ষমতা কমে যাচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন। তিনি বলেন, তরুণরা এখন অনেকটা ‘ইনস্ট্যান্ট কফির’ মতো—তারা দ্রুত প্রতিক্রিয়া জানায়, কিন্তু গভীরভাবে ভাবতে আগ্রহী নয়। রোববার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে ‘বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত এক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, দেশের ২৭ শতাংশ তরুণ জনগোষ্ঠী বড় শক্তি হলেও তাদের মধ্যে গবেষণা ও বিশ্লেষণের প্রবণতা কমে গেলে তা উদ্বেগজনক। তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার প্রবণতা তরুণদের মনোযোগ বিচ্ছিন্ন করছে। গুজব ছড়ানোর আগে তথ্য যাচাইয়ের আহ্বান জানিয়ে তিনি বলেন, সঠিক তথ্য নিশ্চিত করা সবার দায়িত্ব। সুন্দর শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে সবাইকে সচেতন হওয়ার তাগিদ দেন তিনি।

২৬ এপ্রিল ২০২৬, ০৭:৩২পিএম, ঢাকা-বাংলাদেশ।