• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩

অভিযোগের পাল্টা ব্যাখ্যায় ‘সংঘবদ্ধ অপপ্রচার’ দেখছেন সাদিক কায়েম

অভিযোগের পাল্টা ব্যাখ্যায় ‘সংঘবদ্ধ অপপ্রচার’ দেখছেন সাদিক কায়েম

নিজস্ব প্রতিবেদক

ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেছেন, আবিদুল ইসলাম খানের অভিযোগকে কেন্দ্র করে একটি সংঘবদ্ধ অপপ্রচার চালানো হচ্ছে। তিনি দাবি করেন, ২০২৪ সালের পর থেকে দেশে বিভিন্ন অপরাধ বেড়েছে এবং এসব বাস্তবতা আড়াল করতে ক্যাম্পাসভিত্তিক তৎপরতা চালানো হচ্ছে। সামাজিক মাধ্যমে ভুয়া স্ক্রিনশট, অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানোর ঘটনাও উল্লেখ করেন তিনি।

সাদিক কায়েম বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিবাদী অবস্থান সরকার ও সংশ্লিষ্টদের জন্য অস্বস্তিকর হয়ে উঠেছে। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন কৌশল নেওয়া হচ্ছে বলে তিনি মনে করেন।

তিনি আরও জানান, নির্দিষ্ট কিছু ফেসবুক পেজ ও আইডি ব্যবহার করে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। এসব বিষয়ে তদন্তের আশ্বাস দিয়ে তিনি বলেন, প্রকৃত সত্য উদঘাটনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

২৬ এপ্রিল ২০২৬, ০৭:৩০পিএম, ঢাকা-বাংলাদেশ।