• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩

রাজধানীসহ বিভিন্ন এলাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপদাহের তীব্রতা

রাজধানীসহ বিভিন্ন এলাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপদাহের তীব্রতা

নিজস্ব প্রতিবেদক

রোববার বিকেলে রাজধানীতে বৃষ্টি শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত অব্যাহত থাকে। একই সময়ে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায়ও বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে। দিনাজপুরে দুপুরের পর বিক্ষিপ্ত বৃষ্টি ও দমকা হাওয়া বয়ে যায়, এতে তাপমাত্রা কমে গিয়ে গরমের তীব্রতা অনেকটাই প্রশমিত হয়।

শহর ও গ্রাম উভয় এলাকাতেই বৃষ্টির সঙ্গে শীতল বাতাস মানুষের মাঝে স্বস্তি এনে দেয়। অনেকেই এটিকে সাময়িক হলেও বড় স্বস্তি হিসেবে দেখছেন।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বিক্ষিপ্ত বৃষ্টি ও দমকা হাওয়া আগামী ৩ মে পর্যন্ত অব্যাহত থাকতে পারে। পাশাপাশি রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

২৬ এপ্রিল ২০২৬, ০৭:২৯পিএম, ঢাকা-বাংলাদেশ।