• ঢাকা, বাংলাদেশ
  • রোববার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

রাষ্ট্রের মালিক জনগণ—তারেক রহমান

রাষ্ট্রের মালিক জনগণ—তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান আবারও প্রমাণ করেছে রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ। তিনি বলেন সরকার জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী প্রশাসন গঠনে কাজ করছে। মেধাভিত্তিক ও আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়ে তোলাই বর্তমান নীতির লক্ষ্য। তিনি আরও বলেন আধুনিক রাষ্ট্র গঠনে আমলাতন্ত্রকে জনমুখী করা জরুরি। জনগণের সেবক হিসেবে কর্মকর্তাদের প্রশিক্ষণ ও দক্ষতা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়। এর আগে বিয়াম ফাউন্ডেশনের তৃতীয় ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন তিনি। পরে তিনি কার্যক্রম পরিদর্শন ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বলেন দেশের উন্নয়ন ও টেকসই শাসনব্যবস্থা নিশ্চিত করতে প্রশাসনিক সংস্কার সুশাসন এবং জনগণের অংশগ্রহণ অপরিহার্য সরকার সেই লক্ষ্যেই বিভিন্ন প্রশিক্ষণ ও সক্ষমতা উন্নয়ন কর্মসূচি জোরদার করছে এতে একটি দক্ষ ও জবাবদিহিমূলক রাষ্ট্র কাঠামো গড়ে উঠবে বলে আশা প্রকাশ করা হয় সংশ্লিষ্টরা জানিয়েছেন গুরুত্বসহ জানানো হয়েছে

২৫ এপ্রিল ২০২৬, ০৭:০৭পিএম, ঢাকা-বাংলাদেশ।