৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র, তালিকায় বাংলাদেশ
যুক্তরাষ্ট্র ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করেছে। তালিকায় বাংলাদেশও রয়েছে। দেশটির ডিপার্টমেন্ট অব স্টেট জানিয়েছে, অভিবাসীদের মধ্যে সরকারি সহায়তার ওপর নির্ভরতার হার বেশি হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে এই নিষেধাজ্ঞা পর্যটক, শিক্ষার্থীসহ অনভিবাসী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য নয়। ঢাকায় মার্কিন দূতাবাসের এক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, অভিবাসীদের অবশ্যই আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে এবং যুক্তরাষ্ট্রের ওপর বোঝা হওয়া চলবে না। স্ক্রিনিং ও যাচাইকরণ প্রক্রিয়াও জোরদার করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।