ফেনীতে ৮ বছরেও শেষ হয়নি মডেল মসজিদ, বাড়ছে ক্ষোভ
ফেনীর ফুলগাজীতে আট বছরেও শেষ হয়নি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণকাজ। বারবার সময়সীমা বাড়ানো এবং ঠিকাদারি প্রতিষ্ঠান পরিবর্তন সত্ত্বেও প্রকল্পটি সম্পন্ন না হওয়ায় স্থানীয় মুসল্লিদের মধ্যে ক্ষোভ বাড়ছে।
ইসলামিক ফাউন্ডেশনর উদ্যোগে ২০১৯ সালে প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি শুরু হয়। পরে নতুন দরপত্রের মাধ্যমে ব্যয় বাড়িয়ে ১৪ কোটি টাকা নির্ধারণ করা হয়।
বর্তমানে ভবনের প্রায় ৭৫ শতাংশ কাজ শেষ হলেও প্লাস্টার, টাইলস ও সংযোগ সড়কের কাজ বাকি রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, জ্বালানি সংকটসহ নানা কারণে বিলম্ব হয়েছে। তবে দ্রুত কাজ শেষ করে হস্তান্তরের চেষ্টা চলছে।