জামালপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় তিনজনের ফাঁসির রায়
জামালপুর-এ এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন। পাশাপাশি প্রত্যেককে দুই লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন বুলবুল আহমেদ, কালাম মাকু ও রুকু। রাষ্ট্রপক্ষ জানায়, ২০২৩ সালের মার্চে শাহ জামালের মাজারসংলগ্ন এলাকা থেকে ভুক্তভোগীকে অপহরণ করে ধর্ষণ করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী থানায় মামলা দায়ের করেন।
মামলার দীর্ঘ শুনানি শেষে ১০ জন সাক্ষীর সাক্ষ্য ও উপস্থাপিত প্রমাণের ভিত্তিতে আদালত এ রায় দেন। রায়ে সন্তোষ প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ।