• ঢাকা, বাংলাদেশ
  • শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩

এমপিদের গাড়ি দাবিতে তাসনিম জারার কড়া সমালোচনা

এমপিদের গাড়ি দাবিতে তাসনিম জারার কড়া সমালোচনা

নিজস্ব প্রতিবেদক

হাসনাত আব্দুল্লাহ এমপিদের জন্য ব্যক্তিগত গাড়ির দাবি তোলার পর তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। এ বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ডা. তাসনিম জারা। এক ফেসবুক পোস্টে তিনি বলেন, দেশে যখন শিক্ষক, চিকিৎসক ও কৃষকরা ন্যায্য দাবি নিয়ে সংগ্রাম করছেন, তখন এমপিদের নিজস্ব সুযোগ-সুবিধা বাড়ানোর আলোচনা অগ্রহণযোগ্য।

তিনি প্রশ্ন তোলেন, এমপিরা নিজেরাই যদি নিজেদের বেতন-ভাতা ও সুবিধা নির্ধারণ করেন, তাহলে তা স্বার্থের সংঘাত তৈরি করে। তার মতে, জনগণের করের টাকায় পরিচালিত এই সুবিধা নির্ধারণে একটি স্বাধীন কমিটি থাকা উচিত। জারা বলেন, দায়িত্ব, বাস্তবতা ও সামগ্রিক অর্থনৈতিক অবস্থার ভিত্তিতে এমপিদের প্রাপ্য নির্ধারণই হবে যৌক্তিক সমাধান।

২৩ এপ্রিল ২০২৬, ০৫:৪৫পিএম, ঢাকা-বাংলাদেশ।